সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

শিরোনামহীন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আমার প্রেমিক হওয়া হলোনা

আমার  প্রেমিক হওয়া হলোনা , আমি আইনের বইয়ে আইন খুঁজতে খুঁজতে তোমাতেও খুঁজি ফিরি আইন ও অ'আইন। আমার প্রেমিক হওয়া হলোনা, আমি কবিতার বইয়ে কবিতা পড়তে পড়তে তোমারে মিলাই কবিতার সাথে। আমার প্রেমিক হওয়া হলোনা আমি ঘরহীন উদ্ভ্রান্ত উন্মাদ ছন্নছাড়া তোমাতে খুঁজে ফিরি আমার স্বপ্নের কুটির টা। আমার প্রেমিক হওয়া হলোনা ব্যবসায়ী আমি হিসাব কষতে কষতে কতো ভালোবেসে পেলাম কতো ভালোবাসা? আমি হতাশ হয়ে পরি, আমার আইনের বই আমারে চায়না আমার কবিতার বই আমারে চায়না আমার ঘরহীনতায় ও কোনো ঘর হয়না; বাধ্য আমি তোমারে চুমু দিয়ে বসি জানি যে চুমুই একমাত্র বৈধ অনুভূতি, জানি যে আইনের বইয়ে অথবা কবিতার বইয়ে চুমরে খন্ডানো যায়! আইন যেখানে বলবে চুমুটা কোথায় কখন, কবিতার বই বলবে চুমুটা ছিল কত গভীর? আমার প্রেমিক হওয়া হলোনা আমি তোমার পাশে বসে ঘুমিয়ে পরি! অথচ জানি যে অন্তর্বাসে লুকানো তোমার হৃদয় আমি ছুঁয়ে দিতে পারিনা আইন আমারে থামায়।। আমার প্রেমিক হওয়া হলোনা আমি শেষমেশ ব্যবসায়ী হয়েই রইলাম হিসাব কষে কষে প্রতি পদক্ষেপে আমি প্রেম রে লুকায়ে ফেলি নানা ছলে কলে।। ফেব্রুআরি ০৪, ২০১৮ || ১১:৫৯ এম

শিরোনামহীন কবিতা

মাঝে মাঝে আমরা আমাদের মত সুখী থাকি। . সময়, আমাকে ঘুমাতে দিবে? সুতার বাঁধনে আকাশ হয়ে ভরিয়ে দিব নীলে, নাকফুল একটু বেশিই দামী চালে আগুনে পঁয়ষট্টি টাকার সময়ে; আপাতত নিবে যদি কয়ট...