অগ্নিকুণ্ড প্রস্তুত হচ্ছে মর্মে ক্ষমা করে দিই, হাতগুলারে নিশপিশ করতে দিইনা, কারণ সে রাষ্ট্রীয় অভিভাবক তার ইশারায় জ্বলে-নিভে ভিআইপি লাইট নাখোশে নিখোঁজ গুম হাজারো লোক। কেউ রাজনৈতিক কর্মী কেউ কেউ নিখাদ সময়ের ফাঁদে আটকে যাওয়া লোক হবার কথা শুধুই সংসারী অন্তত নিপাট সহজ সরল চাকুরে, ভাগ্যের পরিহাসে মিছিলে আটকে যাওয়া চোখ স্লোগানে মিলিয়ে যাওয়া কন্ঠস্বর, ফ্যাসিবাদের নাখোশলিপিতে নাম উঠায় যদিওবা তার প্রধানমন্ত্রী হবার কথা নয়! তবু আটকে যায় আজরাইলের ফরোয়ানি তালিকায়। কেউ লেখক সাংবাদিক আরো নানা কিছিমের লোক এদের সন্তানেরা বৌয়েরা মায়েরা ঘুমাতে দেয়না চোখের আলো কবে কোন রাতে আবার এসে থামে শাদা গাড়ি দরজায় নক করে বলে! 'লোকটা প্রধানমন্ত্রী হবে না তাই ছেড়ে গেলাম।' কি বিচ্ছিরি অবস্থা তৈয়ার হলে ফ্যাসিবাদ কত গভীরে চেপে বসলে রাষ্ট্রীয় অভিভাবক মান্যবর প্রধানমন্ত্রীর কথা ভেবে এইটুকুন বাচ্চার চোখে বৃষ্টি নামে, কতদিন বাবা তারে ছোঁয় না চকলেট দেয়না বকে না জড়িয়ে ধরেনা আদর করেনা ভালোবাসি বলেনা! এত দুঃখখ বাচ্ছাটিরে দিলে! অথচ তারও প্রধানমন্ত্রী হবার কথা নয়। সেও বড় হয়ে প্রধানমন্ত্রী হবেনা। অগ্নিকুন্ড প্রস্তুতু হচ্ছে...
কবি - রাজনৈতিক কর্মী ও শিক্ষানবিশ আইনজীবী