সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমার প্রেমিক হওয়া হলোনা

আমার  প্রেমিক হওয়া হলোনা , আমি আইনের বইয়ে আইন খুঁজতে খুঁজতে তোমাতেও খুঁজি ফিরি আইন ও অ'আইন। আমার প্রেমিক হওয়া হলোনা, আমি কবিতার বইয়ে কবিতা পড়তে পড়তে তোমারে মিলাই কবিতার সাথে। আমার প্রেমিক হওয়া হলোনা আমি ঘরহীন উদ্ভ্রান্ত উন্মাদ ছন্নছাড়া তোমাতে খুঁজে ফিরি আমার স্বপ্নের কুটির টা। আমার প্রেমিক হওয়া হলোনা ব্যবসায়ী আমি হিসাব কষতে কষতে কতো ভালোবেসে পেলাম কতো ভালোবাসা? আমি হতাশ হয়ে পরি, আমার আইনের বই আমারে চায়না আমার কবিতার বই আমারে চায়না আমার ঘরহীনতায় ও কোনো ঘর হয়না; বাধ্য আমি তোমারে চুমু দিয়ে বসি জানি যে চুমুই একমাত্র বৈধ অনুভূতি, জানি যে আইনের বইয়ে অথবা কবিতার বইয়ে চুমরে খন্ডানো যায়! আইন যেখানে বলবে চুমুটা কোথায় কখন, কবিতার বই বলবে চুমুটা ছিল কত গভীর? আমার প্রেমিক হওয়া হলোনা আমি তোমার পাশে বসে ঘুমিয়ে পরি! অথচ জানি যে অন্তর্বাসে লুকানো তোমার হৃদয় আমি ছুঁয়ে দিতে পারিনা আইন আমারে থামায়।। আমার প্রেমিক হওয়া হলোনা আমি শেষমেশ ব্যবসায়ী হয়েই রইলাম হিসাব কষে কষে প্রতি পদক্ষেপে আমি প্রেম রে লুকায়ে ফেলি নানা ছলে কলে।। ফেব্রুআরি ০৪, ২০১৮ || ১১:৫৯ এম

তোমাকে……

এই যে মনে হয় তোরে আলাদা করতে পারব   শত নারী রমনী  হুরি কল্যানী দেবী নর্তকী   লাল চুল সোনালী চুল সাদা চুল  নীল ফিতা কালো ফিতা  উলঙ্গ সময়েও  — তাতেই মনে হয় এ জন্মে তোরে ভালোবেসেছিলাম।। রাত কত হয়েছে রে তোর শরীর ছুয়ে কেউ আছে কেউ কখনো ছিল কি ছিলনা সেটা নয় ইচ্ছে করছে নিষ্কাম উলঙ্গতায় পিঠাপিঠি শুয়ে থাকি সকাল দেখি স্থলনবিহীন, আমি এখন গলির মাথায় শুধু প্যান্ট গেঞ্জী জড়িয়েই বসে আছি। আর কোন নারী রমনী দেবী নর্তকী পূজারীর কাছে এমন নপুংসক কাটা মুরগি হতে চাইনা এ জন্মে পুরুষ নয় তোর প্রেমিক হয়েই কাটাবো তোর ঈশ্বরে আমার সিজদা ভালো থাকিস ভালোবাসা।। june 09, 2018, 12:39 am ছবি : https://m.huffingtonpost.co.uk/kokil-sharma/women-in-art-art-politics_b_16313504.html

প্রথম সুইসাইড নোট

মরা নদীর পাড়ে ছোট্ট একটা গাছের চারা , দু পাড় চাইপা বান নামলে, হারায়ে যামু দ্বিধাহীন; আপসোস করিসনা আবেগে। না পাবি ভালোবেসে ছায়া, না পাবি ফল কিংবা বরিষণে আশ্রয়, আমি জাত লক্ষ্ম...