আমি কেবল আমার জন্যই কেনো কাঁদব!! আমার বেড়ে উঠা সমাজের কোলে বলেই সমাজকেই ভালবাসি - ভালবাসায় - ঘৃণায় - কবিতায়। ভালবেসে - যদি মাতিতে পারি - বিসর্জন উৎসবে; কেনো সমাজ পাল্টাতে এসে থমকে যাব - চোখ ফুলাব। দৌড়াতে থাকা এ পথে - মনে রাখিস একজন রূদ্র তোদের পথে এসেছিল - আগলে রাখার প্রয়োজন নেই; সূর্য আর চন্দ্র যাই হোক - প্রয়োজন নেই মন্তব্যের।। হারাচ্ছি!! ফিরে আসব - ঝান্ডা হাতে - রূদ্র রূপে; সমুদ্রীয় গর্জনে - রূদ্র সত্ত্বার বিকিরণে; হারাচ্ছি - মরে যাচ্ছি না। যার প্রেমিক হওয়ার শক্তি থাকে, বুক পকেটে প্রেম প্রেম চিঠি! অথবা কাঁধে উপহার সামগ্রী..... ভাবতেও পারবিনা সে চাইলেই এখানে নামবে বৃষ্টি।।
কবি - রাজনৈতিক কর্মী ও শিক্ষানবিশ আইনজীবী