অগ্নিকুণ্ড প্রস্তুত হচ্ছে মর্মে
ক্ষমা করে দিই,
হাতগুলারে নিশপিশ করতে দিইনা,
কারণ সে রাষ্ট্রীয় অভিভাবক
তার ইশারায় জ্বলে-নিভে
ভিআইপি লাইট
নাখোশে নিখোঁজ গুম হাজারো লোক।
কেউ রাজনৈতিক কর্মী
কেউ কেউ নিখাদ
সময়ের ফাঁদে আটকে যাওয়া লোক
হবার কথা শুধুই সংসারী
অন্তত নিপাট সহজ সরল চাকুরে,
ভাগ্যের পরিহাসে মিছিলে আটকে যাওয়া চোখ
স্লোগানে মিলিয়ে যাওয়া কন্ঠস্বর,
ফ্যাসিবাদের নাখোশলিপিতে নাম উঠায়
যদিওবা তার প্রধানমন্ত্রী হবার কথা নয়!
তবু আটকে যায় আজরাইলের ফরোয়ানি তালিকায়।
কেউ লেখক সাংবাদিক আরো নানা কিছিমের লোক
এদের সন্তানেরা বৌয়েরা মায়েরা
ঘুমাতে দেয়না চোখের আলো
কবে কোন রাতে
আবার এসে থামে শাদা গাড়ি
দরজায় নক করে বলে!
'লোকটা প্রধানমন্ত্রী হবে না
তাই ছেড়ে গেলাম।'
কি বিচ্ছিরি অবস্থা তৈয়ার হলে
ফ্যাসিবাদ কত গভীরে চেপে বসলে
রাষ্ট্রীয় অভিভাবক
মান্যবর প্রধানমন্ত্রীর কথা ভেবে এইটুকুন বাচ্চার চোখে বৃষ্টি নামে,
কতদিন বাবা তারে ছোঁয় না
চকলেট দেয়না
বকে না
জড়িয়ে ধরেনা
আদর করেনা
ভালোবাসি বলেনা!
এত দুঃখখ বাচ্ছাটিরে দিলে!
অথচ তারও প্রধানমন্ত্রী হবার কথা নয়।
সেও বড় হয়ে প্রধানমন্ত্রী হবেনা।
অগ্নিকুন্ড প্রস্তুতু হচ্ছে মর্মে
ক্ষমা করে দিই,
ধর্মে রাগ নিয়ন্ত্রন নামক ভীষণ বেশ্যালাপ রয়েছে জেনেও
রাগ নিয়ন্ত্রণ করে নিই,
অনেকেই তার দিকে হায়হায় দৃষ্টিতে তাকায়
খুবই নরম চোখ
অথচ মিডিয়া পত্রিকা ফেসবুক সর্বত্র এরা কতটা কঠিন!
এরা বলে তুমি অনন্যা
তাকে হারালে থাকতে হবে একশত বছর একা
তার বিকল্প নেই।
ফলে যার যার প্রধানমন্ত্রী হবার কথা না
তার তার নিঁখোজ খবর
তার তার সন্তানের ভারী কান্নার সুর,
আরো নানা রকম অসহ্য বিষয় আষয় আমরা মেনে নিই
মেনে নিই : অগ্নিকুণ্ড প্রস্তুত হচ্ছে।
অথচ নিশ্চিত থাকুন মহাশয়
তার কিচ্ছুই হবেনা
তিনিই ত্রাতা দাতা পরেমশ্বর
তিনিই ব্রিটিশ রাণী ভিক্টোরিয়ার আধুনিক জন,
তিনি দিনকে ঘোষণা করলে রাত
আমরা মেনে নিব - মেনে নেয়া উচিত,
পৃথিবীতে এত মানুষ
এত রাজনৈতিক কর্মী
এত সাংবাদিক আর্টিস্ট লেখক বিবিধ!
পৃথিবী এত মানুষ লয়া কী করিবে!!
যাদের প্রধানমন্ত্রী হবার কথা নয়
তাদের কথা না হয় নাই বললাম।।
৩১ আগস্ট/২১

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন