আমি কেবল আমার জন্যই কেনো কাঁদব!!
আমার বেড়ে উঠা সমাজের কোলে বলেই
সমাজকেই ভালবাসি - ভালবাসায় - ঘৃণায় - কবিতায়।
ভালবেসে - যদি মাতিতে পারি - বিসর্জন উৎসবে;
কেনো সমাজ পাল্টাতে এসে থমকে যাব - চোখ ফুলাব।
দৌড়াতে থাকা এ পথে - মনে রাখিস
একজন রূদ্র তোদের পথে এসেছিল -
আগলে রাখার প্রয়োজন নেই;
সূর্য আর চন্দ্র যাই হোক - প্রয়োজন নেই মন্তব্যের।।
হারাচ্ছি!!
ফিরে আসব - ঝান্ডা হাতে - রূদ্র রূপে;
সমুদ্রীয় গর্জনে - রূদ্র সত্ত্বার বিকিরণে;
হারাচ্ছি - মরে যাচ্ছি না।
যার প্রেমিক হওয়ার শক্তি থাকে,
বুক পকেটে প্রেম প্রেম চিঠি!
অথবা কাঁধে উপহার সামগ্রী.....
ভাবতেও পারবিনা
সে চাইলেই এখানে নামবে বৃষ্টি।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন