সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ওধিকার ও শিরোনামহীন

ওধিকার
.
লালিত প্রেম - বাসিত কামনা,
মুক্তি চাও - মুক্তি চাও?
ভাল আছ কাব্যলতা,
ভাল আছে কি -
তোমার কিশোরী তুমি যাপিত যৌবনে?

বিয়েরডালায় ফুল ছিল না কাঁটা,
সন্তান বাদে প্রাপ্তি পূর্ণতা পেল কয় শূন্যে?

প্রেমিক কখনো অন্যায় দেখেনা - লতা,
জড়িয়ে থাকো ময়লা গায়
পুড়ে মরে রিক্ত হও
মাথা ব্যথা নেই - মাথা'ই গেছে তোমার চোখে।

প্রেমের ও ধিকার - শরীর বুঝেনা,
তারা দ্যাখেছো আকাশে?
না ছুয়েও তারা সবার।।
.
প্রতি : শেষ রজনী - জুলাই ০৭, ২০১৭ - ৮:৩১ এম
__________________________________
শিরোনামহীন কবিতা
.
গুরু,  লয়না মনে দিব্যজ্ঞানে,
সমাজ তবু মন না মানে;
যে যারে চায় গো ভবে
সে তারো পায় - বলছো গুরু,

তবে কি সে আমারে না চায়!!

নীল দিগন্ত আর শ্রী পাহাড়োর মিলন,
কে না জানে ধরণীলোকে;
তবু মানুষ খুঁজে দিগন্ত নীল
পাহাড় রয় ফেলনা হয়ে;
এই যে নিয়তি।

সন্তান তোমার ঔরসজাত,
লালিছে তোমার অর্ধাঙ্গী!
আদর করিছো তারে?

কোন সান্ধ্য-প্রভাতে উঠিয়া মহাকাশ;
নাই করো যদি তা সন্তান অনৈতিক,
আমি রূদ্র শূণ্য পথের শূণ্য পথিক
পথের লগে আমার পিরীতি
পাহাড় ন জানে।

সন্তানোচিত ব্যবহারে কইয়ো নীতিকথা,
পাহাড় ফেলে দুয়ার সম্মুখে
পিরীত কইরোনা আকাশ সয়নে।।
.
৮:১৫ এম - জুলাই ০২ - ২০১৭ ইং
চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল।
___________________________________
শিরোনামহীন কবিতা
.
চোখ দিয়ে কয় বেলা আগলে রাখবে প্রিয়?
ঘর পেরিয়ে উত্তরে তিরিশ হাত!
বামে গিয়ে সোজা পশ্চিম আর ডানে গণিকালয়,

কলেজ ভার্সিটি চারপাশে অবাধ পরিণয়
কেউ কিছু বলেনি করেনি অভিযোগ;
পৃথিবী পাল্টে গেছে
আঁচল ধরে সময় কাটানো অবসর নেই,

বিশ্বাস দিয়ে সম্মান - শ্রদ্মা আর ভালবাসা কিনে নাও,
আমার পৃথিবী তোমাকে দিলাম শুধু বন্ধুত্বের বাহানায়।।
.
জুলাই ১১,২০১৭ - ১৭:২২
___________________________________

শিরোনামহীন কবিতা
.
বন্যায় ভাসা জনপদের অধিকার!!
কে রাখিবে খবর তারাও ভোটার,
আসন্ন নির্বাচনে কেউ দেশ ভ্রমনে,

কেউ মত্ত মাইকের খিস্তি খেউড়ে,
ইউএনও অন্যায় জেল হাজত খাটে
জর্জ ও তো ভাই আইন জানে;

সবই বাঙলাদেশ- খবর পূর্ব বাংলার।

জুলাই ২২, ১০:৫৬ পম
___________________________________

শিরোনামহীন কবিতা
.
নিরোধ ঠেলে দিয়েছি মুখ গহ্বরে,
হাসির পেয়ালায় বিষ মেশানো
কেউ কারো নয়,

দিন পোহালো সন্ধ্যে লগ্নে গোয়ালিনী
কার সনে বলো তোমার  পিরীতি!!

একদিন এসো বৃষ্টিলগ্নে
চায়ের কাপ ঠেলে মাতব আলিঙ্গনে
বৃষ্টিজলে ভিজুক চা থোরাই ভাবি সে।
.
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় - ১১৯/০০০০ - ফুড ডিস্ট্রিবিউশন & কফি কর্নার।
.
জুলাই ২৪, ১১:১৯/২০১৭
.
লিখা : সাইফুর রহমান খান
Sifurrahmankhan.bgctub@gmail.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুলাইয়ের চে-ময়ী জার্নির এ কেমন পরিণতি!

জুলাইয়ে দল-মত নির্বেশেষে ছাত্র-তরুণদের যে ঐক্য সংঘটিত হয়েছিল, সেই ঐক্য কোন অংক কষে হয়নি। ঐক্য প্রসঙ্গে বদরুদ্দীন উমর বলছিলেন, লড়াই করতে করতে ঐক্য হয়। ফলে— তরুণদের মধ্যে সংগঠিত ঐক্যে চে'র  ' Motherland or Death ’  থেকে কল্পনা চাকমা’র   " Everything that is experimented on the Hills, will be implemented on the plain lands "   প্রাসঙ্গিক হয়ে উঠে। এই প্রাসঙ্গিকতা সহজত ভাবেই বাংলাদেশের শাসকগোষ্ঠীর আগামীদিনের জন্য বিপদজনক। দেশের ছাত্র-তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকে, সহ-নাগরিকদের প্রতি সহমর্মী-সমব্যাথী হয়; জন্মভূমি প্রশ্নে আপোষের বদলে সংগ্রাম, প্রয়োজনে মৃত্যুকে বাছাই করতে দ্বিধা না করে— দেশ থেকে অর্থ পাচার করে বিদেশে বেগম পাড়া, ব্যাংক পাড়া কী ভাবে সম্ভব হবে? ভারত/ আমেরিকার তাবেদারি করে কিভাবে একের পর এক দেশ বিরোধী চুক্তি সম্পাদিত হবে? কিভাবে ক্ষমতায় থাকার শেকড় পোক্ত করতে দেশ বিদেশে যা তা সম্ভব হবে! কিভাবে বাজার সিন্ডিকেট রেখে জনজীবন নাস্তানাবুদ করে ফেলা যাবে! ফলে এই ঐক্য ভেঙ্গে দিতে হবে, এই যুদ্ধংদেহী তরুণদের সমস্ত স্বপ্ন আকাঙ্খা ভেঙ্গেচুরে ফেলতে হবে। তাতেও ঝামেলা আছে। লড়াইয়ের ধর...

এনে দিবো অপার স্বাধীনতা

অনেক প্রতিশ্রুতি পাওয়া জীবনে রয়েছে বেখাপ্পা ছেনাল ছাগলের ভীষণ যন্ত্রণা, ছাগলে খাওয়া গাছের আগা নাকি আর বাড়েনা! প্রতিশ্রুতিগুলাও তাই ছাগলের মুখেই শেষ, আমি তাই আর বিশ্বাস করিনা আমি তাই আর কতৃপক্ষে বিচার চাইনা আমি তাই আর ঘুমাতে পারিনা। গত সব শব প্রতিশ্রুতির ভঙ্গুরতা আমাকে ঘুমাতে দেয়নি! এই ভেবোনা; আমার বরং ঘুম হয়নি একটা পথের খোঁজে। একটা পথ খুঁজছি আমি, যে পথে হেঁটে গেলে কবিতার কিতাব হাতে চোখে লাল রঙের চশমায় পায়ে গত বর্ষায় টিকে যাওয়া আধছেঁড়া স্যান্ডেলে মৌন কোনো মিছিল সমেত, অথবা কবিতার গুঞ্জন কন্ঠে... আমি তুমি আমরা সবাই! খুঁজে পাবো স্বস্তি খুঁজে পাবো রাত ঘুম ফিরে পাবো দুপুরের ভাত ঘুম আর অপার স্বাধীনতা। মোরগডাকা ভোর শুনতে পাবো আবারো আরো একবার এই নগরীর প্রত্যেকটা স্বার্থপর দেয়াল খসে গিয়ে!! সেইরকম একটি পথের খোঁজে আমি ঘুমাতে পারিনি। আমার লাল চউখে ভয় পেয়োনা প্রিয়তমা এই চউখ তোমাকে এনে দিতে চায় অপার স্বাধীনতা ফিরিয়ে দিতে চায় কথা বলার মত প্রকাশের অধিকার; দ্যাখো একদিন তোমারে মাঝ রাতের ঘুমে রেখে নির্ঘুম আমি — হেঁটে হেঁটে চলে যাবো বহুদূর তারপর সমস্ত হাঁটা পথ শেষে বিজয়ী আমি তোমাকে শুনাতে গল্পকথা আবার ফিরে...

শরীফ ওসমান হাদী ও আমার টাইমলাইন

o S d e s p n o r t   7 6 4 l 6 M 3 m e 9   b 8 t m 2 a e a 0 1 9 u : P 5 u 1     3 9 D 5 e h h 1 t f r f 2 c g 1 4 1 m a   · Shared with Only me গতকাল তফসিল ঘোষণার পর ছাত্রলীগ ঢাকায় মশাল মিছিল করেছে। আজ হাদীকে গু/ লি করা হলো। o S d e s p n o r t   7 6 4 l 8 M 3 m e 9   b 8 t m 2 a e a 0 1 9 u : P 5 u 1     3 9 D 5 e h h 1 t f r f 2 c g 1 4 2 m a   · Shared with Only me আপনার আমার লাসের উপর দিয়ে, অনিরাপদ পরিস্থিতি পুঁজি করে সাদিক কায়েমরা অভ্যুত্থান করবে। আলহামদুলিল্লাহ সাইফুর রূদ্র s t r o n S p o d e r g b t a 5 c 4 i h 7 : e 6 1 1 t g 9 6 2 t 7 4 e     h M f 3 P   i m 0 D 0 a 7 7 2 6 7 4 e   4 6 6 m   · Shared with Public হাদীর সুচিকিৎসার ব্যবস্থা এবং গুলি করে হ/ত্যাচেষ্টায় যুক্ত সকলকে চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানাই। e r o p d o S n t s 1 M 5 g e 0 l m i b 0 D 1 5 t 2 5 a e : 0 1 r 6 P 6 a 2 f     c 5   g   6 1 h 6 a g 6 4 a 8 e 9 f t 3   · Shared with Public আমি-আপনি-আমরা... সাইফুর রূদ্র s S o p n t o ...