জানাশোনা আকাশটা মেঘে ঢেকে যায়,
বলা হয়না প্লিজ উঠে দাঁড়াও।
পূব পচ্চিম উষান ইষান তৃষান - নয়ন
সব ঢেকে যায় মেঘে - কালো কালো মেঘে,
বলা হয়না - ওরে পাগল আড়ালেই সূর্য হাসে
হাসে জোছনা নক্ষত্র ও চন্দ্রিমা।
একদিন এই আকাশ টা ভেঙ্গে পড়বে
তাসের ঘর কদিনই বা টিকে ভবে!
নীল দেয়ালের আস্তর খসে পরার মত করে
নক্ষত্রজাত বুকের খাঁচায় মিশে যাবে;
বুক পকেটে কোন লেখা থাকবেনা সেদিন
থাকবেনা কোন প্রিয় সূপ্রণা ; ইতি সূনীল।
.
১২-১৮-এম
১০-১০-২০১৭
.
উৎসর্গ : আমার ভিতরের আমি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন