ভাল লাগা হয়ে যাইবে নদী পাড়
অচীন গ্রামে ভিড়িবে মনোর তরী;
দূর নগরীর পানে তাকায়ে হয়ত
চক্ষু হইবে সজল হৃদয় হইবে ভারী।
একদিন - একদিন কোন দিনের শেষ
পাখিদের ঘরে ফিরতে দেখে
মন - মনের সাথে যুদ্ধ করবে,
নতুন ঘর ছেড়ে পুরোনো ঘরে ফিরবে?
তারপর! ফেনা হয়ে ভেসে যাবে ভাবনা
দূর বহুদূর;
কথা ছিলনা আঁকড়ে থাকার;
কথা হল - কথা ছিলনা দায় সম্পত্তির হিসাবে বসার।
কিছু নেই;
কোথাও কোনো নিজস্ব ঘর নেই আমার
স্বপ্ন আছে ইচ্ছা নেই;
ঘরে ফিরার তাড়া নেই - হেঁটে চলি ধুলো পায়;
আমি আমারেই বাঁচাই
মিছে ভালবাসায় ভালথাকায়।
নদীর পাড় ঘেষে গড়ে উঠা সমাজ বাড়ি ঘর
সব সবার কাছে - একদিন দায় হয়ে ফিরবে,
দায় হয়ে ফিরবে নদীর ই কাছে সমর্পনে;
আমি দাঁড়ায়ে দেখব - দূর নগরী।
আমার সমর্পনের কিছু নেই - কিছু থাকবেনা
নদীর কাছে কোনো দায় নেই - থাকবেনা;
সব সমর্পিত নগরীর কোনো এক কোণে
কোনো এক স্বয়ংপ্রভা মহারাণীর হস্তে;
ফেলে আসা পুরোনো নগর - পুরোনো ঘরে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন