সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সূপ্রণার প্রতি প্রথম দশটি কবিতা বা অকবিতা

সূপ্রণা'র প্রতি প্রথম দশটি কবিতা বা অ'কবিতা। (২৯ জুলাই - ০৪ আগস্ট; ২০১৭)
লিখা :
সাইফুর রহমান খান
# সূনীল_লক্ষ্মীছাড়া
.............................................................

.
সূপ্রণা - শুনছো তুমি প্রিয়ো?
এসবই প্রয়োজন তবু থাকো পাশে,
এলেমেলো এই পথ চলায় থাকো অভিনয়ে।

সূপ্রণা - প্রলেপ আলিঙ্গনে আকাশ করোনানা মেঘলা,
ভাল থাকিনা চলো দুজন হয়ে দুজনা,
একটাই আকাশ থাকুক বাসন্তীয় রোদেলা!

সূপ্রণা - প্রত্যেক পুরুষ লম্পট ভেবোনা
এখানে প্রেম বলতে যা বুঝি তাই দিবো
যতদিন আছি একটাই আকাশ শুধু আমারি।
-
সূপ্রণা - ১
চন্দনাইশ - নতুন ব্রিজ।
৩:০০ পম / জুলাই ২৯, ২০১৭
.................................................................

.
সূপ্রণা - প্রেম করেছ কখনো?
অথবা অনুভবে দেখেছ কারো ছায়া,
শূন্যতায় ভেবেছ কারো আকাশ মায়া।

সূপ্রণা - জানো আমি এক গন্ডা প্রেম করেছি,
এক গন্ডা সুপারি বিক্রি করলে ষোল টাকা,
কিন্তু এক টাকার ভালবাসাও পাইনি।

সূপ্রণা - বিকেল দেখিনি কখনো কারো চোখে,
আসো না হয় একদিন রেললাইনের পথে
কিছুটা পথ চললাম তোমার বাঁকা টিপ ছুঁয়ে।।
*
সূপ্রণা - ২
৫:০৯পম/ জুলাই ২৯, ২০১৭ ইং
.................................................................

.
সূপ্রণা - রাত কেনো নেমে আসে?
দিনের আলোয় দেখো কত সুন্দর!
তুমি আর যাই হও রাত হয়োনা প্রিয়াকাশ।

সূপ্রণা - সন্ধ্যা আমার ভালো লাগে জোনাকিপোকায়
সময় যেখানে ক্লান্তির সরাব ঢেলে দেয় জীবনে,
তুমি সন্ধ্যাবাতি হবে প্রিয় জ্বালিয়ে নিতাম অন্দরালয়ে।

সূপ্রণা - রাত বাড়ে বলে আমি তুমি আলাদা হয়ে যাই,
রাত বাড়ে বলে তুমি আমি বিপরীতে
চলো দিন হয়ে যাই আলোর ভালোপনায়।
-
সূপ্রণা - ৩
১১-৪৩-পম || জুলাই ২৯, ২০১৭_ইং
..................................................................

.
সূপ্রণা- একদল মানুষ আছে তারপরো অকারণ |
সংখ্যায় কম হাতে গোনা এক গন্ডা দু কি চার জন |
তবু তারা আছে আমায় ভালবেসে মিছে জাগরণ।

সূপ্রণা - এত কিছুর মধ্যে নিশ্চয় জানো |
পার্থিব ভালবাসা আমার হজম হয়না|
পিউর ইনফরমাল ভালবাসা পাইনি বলে হয়ত।

সূপ্রণা - আমার কখনো ঐ মানুষদের চোখে তাকানো হয়নি |
চোখ বন্ধ করে বলা হয়নি ভাই বুকে আসেন |
আমার মৃত্যুর পর তাদের বলে দিও হ্নদয় লিখা তাদের নামে।
-
সূপ্রণা - ০৪
৮:৫২-এম- ৩০ জুলাই-২০১৭|
.................................................................

.
সূপ্রণা - জানো ঈশ্বরের সাথে আমার বসবাস,
শুধু দিনের শুরু ও শেষে আমি তার দাস,
তিনি ঈশ্বর বলে উনার সাথে আমার আলাপ হয়না।

সূপ্রণা - জানো কত লোক ঈশ্বরপুরীতে পায় নেমন্তন,
কখনো দেখিনি তবে তাদের করতে কোন কেত্তন,
তবু ঠিকই উৎসবে এক পাতে তাদের আহার সমাপন।

সূপ্রণা - লোকে বলে শোকর কর পাবে স্বর্গলোক,
আমি বলি যুদ্ধ করো পাবে উভলোক,
কেউ শুনেছে কেউ শুনেনি আমার কেনো খোঁজ?
-
সূপ্রণা - ০৫
৬:৩০পম- জুলাই ৩০, ২০১৭ ইং
.................................................................

.
সূপ্রণা - কেমন আছো?
ভাবছি একটা গোপন কথা বলব,
যদি তুমি ভাল থাক তবেই শুরু রাত্রিলাপ।

সূপ্রণা - জানো আমার ভিতর একজন অপরিণত শিশু,
কান্নারত শিশু হেসে ফেলে ভুল দেখে ভুল করে,
তার ইচ্ছা বড় বন্ধু পাতাবে অপরিচিত আকাশ সাঁতরিয়ে।

সূপ্রণা - শিশুদেরর নরম গালে চুমু খেলে জানবে,
কোন অনুভূতি হয়না তাদের স্পর্শে হয়না স্পর্শ পাপ,
কিন্তু এ শিশুই একদিন মারা পরে চুমুর ঘ্রাণে।

সূপ্রণা - কথাটা বলা হলনা।
-
সূপ্রণা - ০৬
১০:১২:পম; জুলাই ৩০, ২০১৭ইং
.................................................................

.
সূপ্রণা - তোমার কাছাকাছি বয়সের হঠাৎ বৃষ্টির মত করে,
জীবনে কেউ কোনো চাহিদা না পুষে শুধুই বন্ধুত্বে,
আলগা পিরীতি দেখিয়ে বলেছিল কি ভালবাসি?

সূপ্রণা - পুরুষের চামড়া বড় সংবেদনশীল জানো ত!
একটু ভাল মানুষী কথার ভাজেও অনেকে প্রেমে পরে,
ফাঁদ পাতে ভালবাসার সময় যে কাটেনা।

সূপ্রণা - সাবধান।
করাত চিনো কাঠ চিড়ে সনাতন পদ্ধতিতে,
করাতের মত করে বন্ধু একদিন বন্দুক হবে,
পরে রবে স্মৃতি আর মিথ্যা ভালবাসার সময়।।
-
সূপ্রণা - ০৭
২:৫৩পম, জুলাই ৩১, ২০১৭ইং
পটিয়া পৌরসভা
.................................................................
০৮
.
সূপ্রণা - অপূর্ণতার সূত্র জানো ত!
কতটুকু ছায়া পেলে দেহ মনে শ্রান্তি লাগে,
কতটুকু জল জমলে বলে চোখের চৌকাঠে
বরিষণ নামে কোন অনীল আকাশে?

সূপ্রণা - পূর্ণতা বলতে কিছু নেই জেনেছি
চার সমুদ্রের জলে ভিড়িয়ে মন নৌ।

সূপ্রণা - মায়া বাড়িয়ে লাভ কি বলো
জানোই ত এখানে অকারণ মেঘের আনাগোনা
বরং চলো আকাশ দেখি অন্য চোখে।
-
সূপ্রণার প্রতি - ০৮
আগস্ট ০১-২০১৭; ১১:০৮ পম
.................................................................
০৯
.
সূপ্রণা - রাত বারোটা একুশ আগস্টের চার সতেরো,
ঝাপসা চোখে ভ্যাপসা পৃথিবী,
শান্তি নাই সবই দেখি নষ্টালয়।

সূপ্রণা - আমি তুমি চলন্ত ট্রেণ,
আসন্ন স্টেশনে র অতিথীরা আমাদের উপরেই চড়ে বসবে,
আমাদের ঠিক হওয়া চাই একদম সূর্যরশ্মিরর মতো।

সূপ্রণা - চোখের ব্যাথা বুঝে লাভ নেই
ধরণীর ব্যথা বুঝো তলিয়ে যাবে বাংলাদেশ
টেকনাফ থেকে তেঁতুলিয়া সি-বীচ!!

সূপ্রণা - পালিয়ে যাও,
আমার ঘুমন্ত সূর্য ভাসিয়ে দিও অন্য আকাশে,
মনে রেখো পৃথিবী মানে একজন পুরুষ ও নারী।

সূপ্রণা - মানুষেরর হিসেব বাদ,
পালাও সূপ্রণা অলিখিত সীমানা পেরিয়ে বহুদূর,
সন্তান মানে সূর্য জানো ত?
-
# সূপ্রণার_প্রতি -০৯
আগস্ট ০৪,২০১৭ - ১২:২৮ এম
.................................................................
১০
.
সূপ্রণা - সবার জননী থাকে মা থাকেনা,
কেউ কেউ আকাশের তারায় খুঁজে ফিরে সকাল,
কেউ কেউ গাইল পারে 'রাইন্নোস কি বাল?'

সূপ্রণা - আমার দ্বীতিয় প্রেমিকা আমাকে জানতনা,
অথচ আমার মা তার শিক্ষিকা ছিল!
আমি মাকে মনে করতেই পারছিনা।

সূপ্রণা - তার মুখে আমি ভালবাসি শুনতে চাইতাম না,
শুনতে চাইতাম বারো বছর আগের গল্প
আমার বয়স চৌদ্দ তার বয়স সাড়ে উনিশ।

সূপ্রণা - সিদ্ধ চাউল যাকে তোমরা ভাত বলে গিলে নাও,
বিশ্বাস করো আমি ধান ছিটাইনি উঠোনে,
তবু জারজ সন্তানের অপবাদে ধানের চারা উঠেছিলো।

সূপ্রণা - একদিন আনন্দ বাজারের পথ ধরে মায়ের স্কুলে যাব,
পারলে তুমিও শিখে নিও................
কি করে ছাত্র ছাত্রীদের জননী না হয়েও সকাল হতে হয়।

সূপ্রণা - মেঘ ধরেছে গগনালয়ে।।
.
সূপ্রণার প্রতি -১০
আগস্ট ০৪,২০১৭ - ১২:৪২ পম

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুলাইয়ের চে-ময়ী জার্নির এ কেমন পরিণতি!

জুলাইয়ে দল-মত নির্বেশেষে ছাত্র-তরুণদের যে ঐক্য সংঘটিত হয়েছিল, সেই ঐক্য কোন অংক কষে হয়নি। ঐক্য প্রসঙ্গে বদরুদ্দীন উমর বলছিলেন, লড়াই করতে করতে ঐক্য হয়। ফলে— তরুণদের মধ্যে সংগঠিত ঐক্যে চে'র  ' Motherland or Death ’  থেকে কল্পনা চাকমা’র   " Everything that is experimented on the Hills, will be implemented on the plain lands "   প্রাসঙ্গিক হয়ে উঠে। এই প্রাসঙ্গিকতা সহজত ভাবেই বাংলাদেশের শাসকগোষ্ঠীর আগামীদিনের জন্য বিপদজনক। দেশের ছাত্র-তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকে, সহ-নাগরিকদের প্রতি সহমর্মী-সমব্যাথী হয়; জন্মভূমি প্রশ্নে আপোষের বদলে সংগ্রাম, প্রয়োজনে মৃত্যুকে বাছাই করতে দ্বিধা না করে— দেশ থেকে অর্থ পাচার করে বিদেশে বেগম পাড়া, ব্যাংক পাড়া কী ভাবে সম্ভব হবে? ভারত/ আমেরিকার তাবেদারি করে কিভাবে একের পর এক দেশ বিরোধী চুক্তি সম্পাদিত হবে? কিভাবে ক্ষমতায় থাকার শেকড় পোক্ত করতে দেশ বিদেশে যা তা সম্ভব হবে! কিভাবে বাজার সিন্ডিকেট রেখে জনজীবন নাস্তানাবুদ করে ফেলা যাবে! ফলে এই ঐক্য ভেঙ্গে দিতে হবে, এই যুদ্ধংদেহী তরুণদের সমস্ত স্বপ্ন আকাঙ্খা ভেঙ্গেচুরে ফেলতে হবে। তাতেও ঝামেলা আছে। লড়াইয়ের ধর...

এনে দিবো অপার স্বাধীনতা

অনেক প্রতিশ্রুতি পাওয়া জীবনে রয়েছে বেখাপ্পা ছেনাল ছাগলের ভীষণ যন্ত্রণা, ছাগলে খাওয়া গাছের আগা নাকি আর বাড়েনা! প্রতিশ্রুতিগুলাও তাই ছাগলের মুখেই শেষ, আমি তাই আর বিশ্বাস করিনা আমি তাই আর কতৃপক্ষে বিচার চাইনা আমি তাই আর ঘুমাতে পারিনা। গত সব শব প্রতিশ্রুতির ভঙ্গুরতা আমাকে ঘুমাতে দেয়নি! এই ভেবোনা; আমার বরং ঘুম হয়নি একটা পথের খোঁজে। একটা পথ খুঁজছি আমি, যে পথে হেঁটে গেলে কবিতার কিতাব হাতে চোখে লাল রঙের চশমায় পায়ে গত বর্ষায় টিকে যাওয়া আধছেঁড়া স্যান্ডেলে মৌন কোনো মিছিল সমেত, অথবা কবিতার গুঞ্জন কন্ঠে... আমি তুমি আমরা সবাই! খুঁজে পাবো স্বস্তি খুঁজে পাবো রাত ঘুম ফিরে পাবো দুপুরের ভাত ঘুম আর অপার স্বাধীনতা। মোরগডাকা ভোর শুনতে পাবো আবারো আরো একবার এই নগরীর প্রত্যেকটা স্বার্থপর দেয়াল খসে গিয়ে!! সেইরকম একটি পথের খোঁজে আমি ঘুমাতে পারিনি। আমার লাল চউখে ভয় পেয়োনা প্রিয়তমা এই চউখ তোমাকে এনে দিতে চায় অপার স্বাধীনতা ফিরিয়ে দিতে চায় কথা বলার মত প্রকাশের অধিকার; দ্যাখো একদিন তোমারে মাঝ রাতের ঘুমে রেখে নির্ঘুম আমি — হেঁটে হেঁটে চলে যাবো বহুদূর তারপর সমস্ত হাঁটা পথ শেষে বিজয়ী আমি তোমাকে শুনাতে গল্পকথা আবার ফিরে...

শরীফ ওসমান হাদী ও আমার টাইমলাইন

o S d e s p n o r t   7 6 4 l 6 M 3 m e 9   b 8 t m 2 a e a 0 1 9 u : P 5 u 1     3 9 D 5 e h h 1 t f r f 2 c g 1 4 1 m a   · Shared with Only me গতকাল তফসিল ঘোষণার পর ছাত্রলীগ ঢাকায় মশাল মিছিল করেছে। আজ হাদীকে গু/ লি করা হলো। o S d e s p n o r t   7 6 4 l 8 M 3 m e 9   b 8 t m 2 a e a 0 1 9 u : P 5 u 1     3 9 D 5 e h h 1 t f r f 2 c g 1 4 2 m a   · Shared with Only me আপনার আমার লাসের উপর দিয়ে, অনিরাপদ পরিস্থিতি পুঁজি করে সাদিক কায়েমরা অভ্যুত্থান করবে। আলহামদুলিল্লাহ সাইফুর রূদ্র s t r o n S p o d e r g b t a 5 c 4 i h 7 : e 6 1 1 t g 9 6 2 t 7 4 e     h M f 3 P   i m 0 D 0 a 7 7 2 6 7 4 e   4 6 6 m   · Shared with Public হাদীর সুচিকিৎসার ব্যবস্থা এবং গুলি করে হ/ত্যাচেষ্টায় যুক্ত সকলকে চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানাই। e r o p d o S n t s 1 M 5 g e 0 l m i b 0 D 1 5 t 2 5 a e : 0 1 r 6 P 6 a 2 f     c 5   g   6 1 h 6 a g 6 4 a 8 e 9 f t 3   · Shared with Public আমি-আপনি-আমরা... সাইফুর রূদ্র s S o p n t o ...