সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শিরোনামহীন

নিরানন্দ রোদে ভেজায় কুমারী তার গা;
বসন্ত তাঁরে খুঁজে ফিরছে
দিবে নাকি পুষ্প খোপায় গুঁজে রঙ বেরঙা,
বসন্ত জানেনা শিশিরে ভেজানো পা
উঠে গেছে কোনো অজান উপত্যকায়,
সে নিজেই পুষ্প নিজেই পুষ্পিতা।

তাঁরে ভালোবাসে এক নিরানন্দ বালক;
বুক পকেটে তাঁর চুমু মাখানো কবিতা
বিসর্জনে দেনাপাওনা বুঝিয়ে দেয়ার অভিপ্রায়,
বালক বিকাচ্ছে সঙ্গ বন্ধু জাত ধর্ম
সময়কেও সে হার মানাতে বানাচ্ছে সময়।

বসন্ত বালকরে সঙ্গ দিক,
কুমারী বালিকার নগ্ন ভেজা পায়ে
বসন্ত পরায়ে দিক ঘাসফুল
বালক পরায়ে দিক মায়াবী নাকফুল;
সেজে উঠুক সে অনন্যরুপে
আরো আরো যতকাল নিয়তিতে নিকটে দূরে
তারাও এসে ভালোবাসুক।

কুমারী হয়ে উঠুক দেবী কণ্যা দেবী
তার পায়ো লুটাক সময়
চোখের বর্ষণে আগুন পুড়ুক অন্যায়
বালকের ঠোঁটে দীর্ঘ চুমুর বাসনায়
কুমারীও হোক নিসঙ্গ!
সব ছেড়ে ছুড়ে বালকের একান্ত মন্দিরে
একান্ত উপাসনালয়ে ঠাঁই করে নিক ইচ্ছা সময়।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুলাইয়ের চে-ময়ী জার্নির এ কেমন পরিণতি!

জুলাইয়ে দল-মত নির্বেশেষে ছাত্র-তরুণদের যে ঐক্য সংঘটিত হয়েছিল, সেই ঐক্য কোন অংক কষে হয়নি। ঐক্য প্রসঙ্গে বদরুদ্দীন উমর বলছিলেন, লড়াই করতে করতে ঐক্য হয়। ফলে— তরুণদের মধ্যে সংগঠিত ঐক্যে চে'র  ' Motherland or Death ’  থেকে কল্পনা চাকমা’র   " Everything that is experimented on the Hills, will be implemented on the plain lands "   প্রাসঙ্গিক হয়ে উঠে। এই প্রাসঙ্গিকতা সহজত ভাবেই বাংলাদেশের শাসকগোষ্ঠীর আগামীদিনের জন্য বিপদজনক। দেশের ছাত্র-তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকে, সহ-নাগরিকদের প্রতি সহমর্মী-সমব্যাথী হয়; জন্মভূমি প্রশ্নে আপোষের বদলে সংগ্রাম, প্রয়োজনে মৃত্যুকে বাছাই করতে দ্বিধা না করে— দেশ থেকে অর্থ পাচার করে বিদেশে বেগম পাড়া, ব্যাংক পাড়া কী ভাবে সম্ভব হবে? ভারত/ আমেরিকার তাবেদারি করে কিভাবে একের পর এক দেশ বিরোধী চুক্তি সম্পাদিত হবে? কিভাবে ক্ষমতায় থাকার শেকড় পোক্ত করতে দেশ বিদেশে যা তা সম্ভব হবে! কিভাবে বাজার সিন্ডিকেট রেখে জনজীবন নাস্তানাবুদ করে ফেলা যাবে! ফলে এই ঐক্য ভেঙ্গে দিতে হবে, এই যুদ্ধংদেহী তরুণদের সমস্ত স্বপ্ন আকাঙ্খা ভেঙ্গেচুরে ফেলতে হবে। তাতেও ঝামেলা আছে। লড়াইয়ের ধর...

এনে দিবো অপার স্বাধীনতা

অনেক প্রতিশ্রুতি পাওয়া জীবনে রয়েছে বেখাপ্পা ছেনাল ছাগলের ভীষণ যন্ত্রণা, ছাগলে খাওয়া গাছের আগা নাকি আর বাড়েনা! প্রতিশ্রুতিগুলাও তাই ছাগলের মুখেই শেষ, আমি তাই আর বিশ্বাস করিনা আমি তাই আর কতৃপক্ষে বিচার চাইনা আমি তাই আর ঘুমাতে পারিনা। গত সব শব প্রতিশ্রুতির ভঙ্গুরতা আমাকে ঘুমাতে দেয়নি! এই ভেবোনা; আমার বরং ঘুম হয়নি একটা পথের খোঁজে। একটা পথ খুঁজছি আমি, যে পথে হেঁটে গেলে কবিতার কিতাব হাতে চোখে লাল রঙের চশমায় পায়ে গত বর্ষায় টিকে যাওয়া আধছেঁড়া স্যান্ডেলে মৌন কোনো মিছিল সমেত, অথবা কবিতার গুঞ্জন কন্ঠে... আমি তুমি আমরা সবাই! খুঁজে পাবো স্বস্তি খুঁজে পাবো রাত ঘুম ফিরে পাবো দুপুরের ভাত ঘুম আর অপার স্বাধীনতা। মোরগডাকা ভোর শুনতে পাবো আবারো আরো একবার এই নগরীর প্রত্যেকটা স্বার্থপর দেয়াল খসে গিয়ে!! সেইরকম একটি পথের খোঁজে আমি ঘুমাতে পারিনি। আমার লাল চউখে ভয় পেয়োনা প্রিয়তমা এই চউখ তোমাকে এনে দিতে চায় অপার স্বাধীনতা ফিরিয়ে দিতে চায় কথা বলার মত প্রকাশের অধিকার; দ্যাখো একদিন তোমারে মাঝ রাতের ঘুমে রেখে নির্ঘুম আমি — হেঁটে হেঁটে চলে যাবো বহুদূর তারপর সমস্ত হাঁটা পথ শেষে বিজয়ী আমি তোমাকে শুনাতে গল্পকথা আবার ফিরে...

শরীফ ওসমান হাদী ও আমার টাইমলাইন

o S d e s p n o r t   7 6 4 l 6 M 3 m e 9   b 8 t m 2 a e a 0 1 9 u : P 5 u 1     3 9 D 5 e h h 1 t f r f 2 c g 1 4 1 m a   · Shared with Only me গতকাল তফসিল ঘোষণার পর ছাত্রলীগ ঢাকায় মশাল মিছিল করেছে। আজ হাদীকে গু/ লি করা হলো। o S d e s p n o r t   7 6 4 l 8 M 3 m e 9   b 8 t m 2 a e a 0 1 9 u : P 5 u 1     3 9 D 5 e h h 1 t f r f 2 c g 1 4 2 m a   · Shared with Only me আপনার আমার লাসের উপর দিয়ে, অনিরাপদ পরিস্থিতি পুঁজি করে সাদিক কায়েমরা অভ্যুত্থান করবে। আলহামদুলিল্লাহ সাইফুর রূদ্র s t r o n S p o d e r g b t a 5 c 4 i h 7 : e 6 1 1 t g 9 6 2 t 7 4 e     h M f 3 P   i m 0 D 0 a 7 7 2 6 7 4 e   4 6 6 m   · Shared with Public হাদীর সুচিকিৎসার ব্যবস্থা এবং গুলি করে হ/ত্যাচেষ্টায় যুক্ত সকলকে চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানাই। e r o p d o S n t s 1 M 5 g e 0 l m i b 0 D 1 5 t 2 5 a e : 0 1 r 6 P 6 a 2 f     c 5   g   6 1 h 6 a g 6 4 a 8 e 9 f t 3   · Shared with Public আমি-আপনি-আমরা... সাইফুর রূদ্র s S o p n t o ...