এই যে মনে হয়
তোরে আলাদা করতে পারব
শত নারী রমনী হুরি কল্যানী দেবী নর্তকী
লাল চুল সোনালী চুল সাদা চুল
নীল ফিতা কালো ফিতা
উলঙ্গ সময়েও —
তাতেই মনে হয় এ জন্মে তোরে ভালোবেসেছিলাম।।
রাত কত হয়েছে রে
তোর শরীর ছুয়ে কেউ আছে
কেউ কখনো ছিল কি ছিলনা সেটা নয়
ইচ্ছে করছে নিষ্কাম উলঙ্গতায় পিঠাপিঠি শুয়ে থাকি
সকাল দেখি স্থলনবিহীন,
আমি এখন গলির মাথায় শুধু প্যান্ট গেঞ্জী জড়িয়েই বসে আছি।
আর কোন নারী রমনী দেবী নর্তকী পূজারীর কাছে
এমন নপুংসক কাটা মুরগি হতে চাইনা
এ জন্মে পুরুষ নয় তোর প্রেমিক হয়েই কাটাবো
তোর ঈশ্বরে আমার সিজদা
ভালো থাকিস ভালোবাসা।।
june 09, 2018, 12:39 am
ছবি : https://m.huffingtonpost.co.uk/kokil-sharma/women-in-art-art-politics_b_16313504.html
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন