সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রথম সুইসাইড নোট

মরা নদীর পাড়ে ছোট্ট একটা গাছের চারা, দু পাড় চাইপা বান নামলে, হারায়ে যামু দ্বিধাহীন; আপসোস করিসনা আবেগে।

না পাবি ভালোবেসে ছায়া, না পাবি ফল কিংবা বরিষণে আশ্রয়, আমি জাত লক্ষ্মীছাড়া, আমারে ছাইড়া দূরের পাহাড়ে যাহ, সময়কালে আমি আকাশ হইতে পারিনা।

হারায়ে গেলে মন কাঁদিসনা, দিন হইল রাতের ফাঁকি, পুরাইবার আগে আমলনামা করিস ভারী, জগত জুড়ে কত ফাউ কাজ! খুঁইজা নিতে লাগেনা ভবগুরের সাজ।

চোখ মেইলা তাকাস ঝড়ের কালে, বাস্তুহারা ছোট্ট পাখির ছা' টা য্যামন! শেকড় উপড়ানো বৃক্ষটাও আমি! আমার মাঝের আমিরে ঠিক চিনিনা; প্রিয় ভালোবাসিস না - হারায়ে গেলে খুঁজিস না।

আমার মা - মাদার অভ ফোরটিন মমতা/বাবা দাদী ভাই চাচা চাচী জেঠিমা আপুরা /বাপ্পি সাখাওয়াত রবিন রাব্বি কাউছার/কোর্স টিচার - লায়লা ম্যাম - অসীম স্যার/ ফারুহ মিশু রিদ্রি দেবী ও মিত্রাঙ্খা/ ইমন নাজমুল আরাফাত সাগর ক্বাফি তানিয়া তৃষ্ণা নাফি অন্যরা/ তুহিন ভাই মিঠু ভাই আরো সকল ফাউ, রিয়া আলো সাফরানা ও দিদি সখী।
                   
যত দুয়ারে আমার ঋণ... আমার অলেখা চিঠি তোমাদের দুয়ারে "ভালা থাইকো আকাশ হয়ে ফাউয়ের রাজ্যে।"

দেবী
"অদৃশ্য পা ছুঁয়ে তোমায় আমার সিজদা, তুমি 'থো' হও। চাইলে তুমি ঈশ্বরী। 'সিরিকিট' তুমি হও বিজয়ী তোমার স্বপন কোলে।"

আমি ঘৃণা হইবার চাইনাই, আমারে ক্ষমা কইরো। আমি হারাই আমার **লের সমস্যায়।
           
তোমার ঈশ্বররে আমি আমার ঈশ্বর মানিলাম। পুনঃজন্মে তোমাদের কেউ হয়ে জন্মাইবো।  পারলে একবার আমার মা হয়ো, অতৃপ্ত আমি নাহয় আবার বিসর্জনে সুখী হওয়ার যুদ্ধে নিজেরে সঁপিব।
"এমন কেউ হয়ে উইঠো যাতে আজকের তুমিটা পরাজিত না হও। তুমি খুব ভালো দেবী।"
.
২২.০৪.২০১৮ : ১০:৩৪ পম।
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
একটি নির্দেশনা :

চলো ফাউ উড়ি তে বিশ্বাসী সকলের প্রতি :

১) একা নয় এক হয়ে বাঁচো,
২)ফাউ কাজে বাঁচো,
৩)নারী ই একমাত্র অস্তিত্বসম্পন্ন ঈশ্বর - এদের সম্মান করলে, মা ডাকলে পুরুষত্বের জাত যায়না।
৪) Long live everyone with every active Or inactive soul.
৫) never committed to suicide. it is insulting to your soul.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুলাইয়ের চে-ময়ী জার্নির এ কেমন পরিণতি!

জুলাইয়ে দল-মত নির্বেশেষে ছাত্র-তরুণদের যে ঐক্য সংঘটিত হয়েছিল, সেই ঐক্য কোন অংক কষে হয়নি। ঐক্য প্রসঙ্গে বদরুদ্দীন উমর বলছিলেন, লড়াই করতে করতে ঐক্য হয়। ফলে— তরুণদের মধ্যে সংগঠিত ঐক্যে চে'র  ' Motherland or Death ’  থেকে কল্পনা চাকমা’র   " Everything that is experimented on the Hills, will be implemented on the plain lands "   প্রাসঙ্গিক হয়ে উঠে। এই প্রাসঙ্গিকতা সহজত ভাবেই বাংলাদেশের শাসকগোষ্ঠীর আগামীদিনের জন্য বিপদজনক। দেশের ছাত্র-তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকে, সহ-নাগরিকদের প্রতি সহমর্মী-সমব্যাথী হয়; জন্মভূমি প্রশ্নে আপোষের বদলে সংগ্রাম, প্রয়োজনে মৃত্যুকে বাছাই করতে দ্বিধা না করে— দেশ থেকে অর্থ পাচার করে বিদেশে বেগম পাড়া, ব্যাংক পাড়া কী ভাবে সম্ভব হবে? ভারত/ আমেরিকার তাবেদারি করে কিভাবে একের পর এক দেশ বিরোধী চুক্তি সম্পাদিত হবে? কিভাবে ক্ষমতায় থাকার শেকড় পোক্ত করতে দেশ বিদেশে যা তা সম্ভব হবে! কিভাবে বাজার সিন্ডিকেট রেখে জনজীবন নাস্তানাবুদ করে ফেলা যাবে! ফলে এই ঐক্য ভেঙ্গে দিতে হবে, এই যুদ্ধংদেহী তরুণদের সমস্ত স্বপ্ন আকাঙ্খা ভেঙ্গেচুরে ফেলতে হবে। তাতেও ঝামেলা আছে। লড়াইয়ের ধর...

এনে দিবো অপার স্বাধীনতা

অনেক প্রতিশ্রুতি পাওয়া জীবনে রয়েছে বেখাপ্পা ছেনাল ছাগলের ভীষণ যন্ত্রণা, ছাগলে খাওয়া গাছের আগা নাকি আর বাড়েনা! প্রতিশ্রুতিগুলাও তাই ছাগলের মুখেই শেষ, আমি তাই আর বিশ্বাস করিনা আমি তাই আর কতৃপক্ষে বিচার চাইনা আমি তাই আর ঘুমাতে পারিনা। গত সব শব প্রতিশ্রুতির ভঙ্গুরতা আমাকে ঘুমাতে দেয়নি! এই ভেবোনা; আমার বরং ঘুম হয়নি একটা পথের খোঁজে। একটা পথ খুঁজছি আমি, যে পথে হেঁটে গেলে কবিতার কিতাব হাতে চোখে লাল রঙের চশমায় পায়ে গত বর্ষায় টিকে যাওয়া আধছেঁড়া স্যান্ডেলে মৌন কোনো মিছিল সমেত, অথবা কবিতার গুঞ্জন কন্ঠে... আমি তুমি আমরা সবাই! খুঁজে পাবো স্বস্তি খুঁজে পাবো রাত ঘুম ফিরে পাবো দুপুরের ভাত ঘুম আর অপার স্বাধীনতা। মোরগডাকা ভোর শুনতে পাবো আবারো আরো একবার এই নগরীর প্রত্যেকটা স্বার্থপর দেয়াল খসে গিয়ে!! সেইরকম একটি পথের খোঁজে আমি ঘুমাতে পারিনি। আমার লাল চউখে ভয় পেয়োনা প্রিয়তমা এই চউখ তোমাকে এনে দিতে চায় অপার স্বাধীনতা ফিরিয়ে দিতে চায় কথা বলার মত প্রকাশের অধিকার; দ্যাখো একদিন তোমারে মাঝ রাতের ঘুমে রেখে নির্ঘুম আমি — হেঁটে হেঁটে চলে যাবো বহুদূর তারপর সমস্ত হাঁটা পথ শেষে বিজয়ী আমি তোমাকে শুনাতে গল্পকথা আবার ফিরে...

শরীফ ওসমান হাদী ও আমার টাইমলাইন

o S d e s p n o r t   7 6 4 l 6 M 3 m e 9   b 8 t m 2 a e a 0 1 9 u : P 5 u 1     3 9 D 5 e h h 1 t f r f 2 c g 1 4 1 m a   · Shared with Only me গতকাল তফসিল ঘোষণার পর ছাত্রলীগ ঢাকায় মশাল মিছিল করেছে। আজ হাদীকে গু/ লি করা হলো। o S d e s p n o r t   7 6 4 l 8 M 3 m e 9   b 8 t m 2 a e a 0 1 9 u : P 5 u 1     3 9 D 5 e h h 1 t f r f 2 c g 1 4 2 m a   · Shared with Only me আপনার আমার লাসের উপর দিয়ে, অনিরাপদ পরিস্থিতি পুঁজি করে সাদিক কায়েমরা অভ্যুত্থান করবে। আলহামদুলিল্লাহ সাইফুর রূদ্র s t r o n S p o d e r g b t a 5 c 4 i h 7 : e 6 1 1 t g 9 6 2 t 7 4 e     h M f 3 P   i m 0 D 0 a 7 7 2 6 7 4 e   4 6 6 m   · Shared with Public হাদীর সুচিকিৎসার ব্যবস্থা এবং গুলি করে হ/ত্যাচেষ্টায় যুক্ত সকলকে চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানাই। e r o p d o S n t s 1 M 5 g e 0 l m i b 0 D 1 5 t 2 5 a e : 0 1 r 6 P 6 a 2 f     c 5   g   6 1 h 6 a g 6 4 a 8 e 9 f t 3   · Shared with Public আমি-আপনি-আমরা... সাইফুর রূদ্র s S o p n t o ...