তারপর বহুদিন পরে,
তোমার সাথে আমার দেখা হবে
ভাবনার দেয়াল ছুঁয়ে আমার
তোমার সাথে আমার কথা হবে,
কোনো এক ডিভোর্সি'র নয়নে।
তুমি ডিভোর্সী না হও,
লিখে রাখো.....
এতটুকু ক্ষত নিয়ে তুমি রবে
যতটায় পচন ধরে।
আমি একদিন সংসারী হব!!
কোনো এক ডিভোর্সি'র নয়নে
আঁকব আমার রিদ্রিতাকে
ভুলে যাব তুমি ও তোমার নয়ন
ভুলে যাব নয় শতাধিক বিরহিত রজনী,
ভুলে যাব বলেছিলাম — ভালবাসি।।
-
#০৭_১২_২০১৬_ইং
#৯_৪৭_এম
#অনুভূতির_কথা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন