তুমি কি ছিলে?
সেটা আসলে বলা সম্ভব না,
একটা আকাশ ছিলে হয়তবা।
তুমি কি ছিলে আমার...
এটা আমায় জিজ্ঞাস করোনা
আমি আসলে আমাকেই জানিনা।
যে আমি ঘুরতে ঘুরতে ভুলে যাই কথা
ভুলে যাই আমার বাড়ি,
একজন পিতা যে আমায় আগলে রেখেছে!
ভরা যৌবনের শুরু থেকে নত যৌবনেও,
আমি ভুলে যাই তার একটা বাড়ি আছে
সেটাকে আমি আমার বলে ঘুমাতে পারি।
আমি বুক পেতে দিই নিঃশব্দে;
জানি যে তুমি গত প্রেমে পায়ের জুতো হারিয়েছো
তোমার যে পদচারণায় পৃথিবী শেষবার_
শেষবারের মতো ধন্য হয়েছিল!
সে তুমি - সে তুমি রক্তাক্ত হয়েছ প্রেমের রাজপথে;
তাই আমি আর বলিনি আসো বাদাম চিবাই
খোলা থাকে ডিসিহিল খোলা থাকে মহানগর রাজপথ
আমি জানি যে তুমি ক্লান্ত বিষন্ন,
তাই আমি - বুক পেতে দিই নিঃশব্দে
আমি বলি
আসো যখন মন খারাপ করবে
এ হ্নদয় কে ফুলেল বাগান ভেবে হেঁটে যাও,
আমার প্রতি স্পন্দনে তুমি রাজ কে যাও
বিনিময় চাইনা।
এসব আমি বলেছিলাম মনে হয়
হয়ত বলিনি - বলতেই হবে এমন কথা নেই,
একবার - একবার যখন তোমার শহরে গেলাম!
আমার তখন সকাল বিকাল গা পুড়ে প্রবল জ্বরে
তোমার স্বর্গীয় কাঁধে মাথা দিয়েই আমি বুঝে যাই তুমি দেবী;
সে থেকে জানি যে তুমি জাগতিক সকলল ভালোবাসার উৎস
আর আমি নতজানু হই
প্রবল যাতনায় মাগি ভালোবাসা তোমার চোখে হই স্থির;
তুমি পালিয়ে যাও - সে থেকে জানি যে আদলে তুমি সমুদ্র
যে পালাতে পালাতে আমার বুক ক্ষত করে বসে
সে জানেনা - বরং গর্ব করে বলে আমি এখন উর্বর জমি।
আসলে তুমি কে আর কি ছিলে আমি জানিনা;
জানি যে শেষবার তোমার প্রস্থানে আমার সৎকারহীন দাপন।
ফেব্রুয়ারি ১৭, ২০১৮
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন