ঐ চোখে কি করে তাকাই বল;
সিঁদুরে হয়ে গেছো যে রক্তিম মায়াবতী
তোমাতে আমি পাইনা খুঁজে তুমি।
কুমার নই বলে কুমারীতে আমার আক্ষেপ নেই
নেই বলতে নেই যা থাকার ছিলো তাও;
নিষিদ্ধ হয়ে গেছে কি নুপুর পরাও!
বইতে অমন বলো কি দেখছো
লেখা - ছন্দ - রস - কস - জীবন
নাকি এড়িয়ে যাচ্ছো তুমি তোমারে।
এ্যাঁই আয় ভুল করে ভুল করে বসি
সিঁদুর মুছে রক্ত রক্ত খেলি
খামছিতে তুলে নে আমার প্রেমিক চোখ;
ভালোবাসা ভুলে আমি নিজেকেও ভুলি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন