এখানে ওখানে ক্যানো এতো এতো নিষেধাজ্ঞা!
আমাকে বলা হচ্ছে - বেশি মাতোস তুই,
আমি থমকে যাই ওদের ঔদ্ধত্যতা দেখে
বলতে পারিনা - তুই কে রে - আঙ্গুল নামিয়ে বলুন,
আমি বলায় কওয়ায় খুব বিশ্বাসী।
পরিকল্পিত ঘরের ভেতর ঘর
মানুষের ঘরে ঘরে শুয়োরের খোয়াড়
আমার প্রিয় প্রেমিকা ও জননী
খুব যতনে সুর তুলে দ্বিপাক্ষিক বিবৃতির!
অথোচ আমার জননী চাইলেই বহুদিনের ইচ্ছা আমার
একটা ঘর - একটা সুখী ও পূর্ণ পরিবার,
পূর্ণ হয়।
আমার একপাশে আমার জননী
অন্যপাশে আমার প্রেমিকা — দাঁড়ালেই
আমি হয়ে উঠি শ্রেষ্ঠ শক্তিধর,
আমার বুক পকেটে লুকায়ে রাখা কলমের কালিতে
আমি লিখে দিতে পারি সব সত্য মিথ্যে
আমি এক দীর্ঘ চুক্তি করে দিতে পারি শান্তির।
-
এসব নিষেধাজ্ঞা আমাকে এড়িয়ে যেতে হবেই
আমাকে প্রেমিকার ঠোঁটে চুমু এঁকে
চুমু খেতে হবে মায়ের চরণে,
আমাকে বলতেই হবে — ঘরের ভেতর যারা ঘর করে তাদের বয়কট করুন,
আমার জননী ও প্রেমিকার মাঝেকার তৃতীয় পক্ষের সমাপ্তি ঘটান।।
লেখনী। বোঝাই যায় নিয়মিত লেখেন। চালিয়ে যান। শুভকামনা রইলো।
উত্তরমুছুন