আমারে ফেলে দিয়ে তুমি আমার কবিতা পড়ো!
আমি অবাক হই না,
আমারে নিয়া চিন্তাশীল হয়ে উঠো
আমি অবাক হই না জেনে তুমিও প্রতিক্রিয়াশীল।
গত বসন্তের শেষে বৈশাখের শুরুর দিন।
ছিলনা কোনো ঝড় অথবা কালো মেঘ
তোমার চোখে অদ্ভুত রঙের চশমা
আমি কাজল খুঁজে নিতে গিয়ে বুঝি এটা সেই মেঘ!
এটা সেই মেঘ - যারে আমি ভয় পেয়ে তোমার কাছে গিয়েছিলাম।
এরপর কি হয়েছে জানো?
তুমি একবারো কি ভেবেছ — লক্ষ্মীছাড়া আমি
তোমায় কি এমন ভেবে দেবী নামে ডেকেছিলাম!
সারাদিন গায় জ্বর নিয়া ঘুরা আমি
ভীষণ কাতর হয়ে উঠতাম তোমার পাশে বসে,
রাত নামতে নামতে উঠে যায় গভীর নিশীতে
তখন আমি বুকে ব্যথায় কাতরাতে কাতরাতে
একজন মানুষ খুঁজতাম যারে বলা যায়
"কি করো, কেমন আছো?
একটু কথা বলতে বলতে ভুলে যাই মরণ কামড়
আমার জন্মের পীড়া জন্মের কালো দাগ,
ঘুমায়ে গিয়ে স্বপ্ন করি বিতর্ক উৎসব।
.
পটিয়া পৌরসভা - বিজিসি।
১৯/০৫/২০১৮ • ২:১৯পম
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন