নেশা এক অদ্ভুত ঋণাত্মক অনুভূতি। হউক, সেটা সিগারেট, হউক সেটা দূরের কোন আকাশে উড়া পরিচিত এক পাখির ডাক।।
অভ্যস্ত হয়ে যাওয়া সময়ের অনুপস্থিতে
নেশাতুর আমি শেষমেশ সিগারেট খুঁজি
চারপাশে সবগুলা খালি প্যাকেট
এ্যাশট্রে থেকে উড়ে আসা উটকো গন্ধ,
আমার ভীষণ গায়ে জ্বর
আমি শুয়ে থাকি সারারাত হালকা ফ্যান চালিয়ে
কখনো বাড়িয়ে কখনো কমিয়ে
কোলবালিশে জড়িয়ে ধরি নিজেকে
পেটের শেষ এক পাশের তুমুল ব্যথা সড়াতে,
আমাকে ঘুমাতে দেয়না সারারাত
আমি চটপট করি;
তবু রাতের ঘুমের হিসাবে দো'রেখা পরলে
আমার মনে পরে ঘুমের ঘোরে খোঁজা মুখ
তারপর কষ্ট আরো বাড়ে
চিনচিনে ব্যথা নয়ত অসাড় হয়ে যাওয়া
তন্দ্রাচ্ছন্ন চোখে খুঁজে বেড়ানো
তুমি কই — কই তুমি,
তুমি একটা অস্তিত্বের নাম
তুমি একটা নেশার নাম
তোমাকে নাম দিয়েছি চন্দাশ্রী,
আমার ভীষণ জ্বরে পাশ বালিশে খোলা চুল মেলে দিও
অনেক রাত আমি ঘুমাতে পারিনা
আমাকে ঘুমাতে দিও।।
#চন্দাশ্রী #রূদ্র।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন