শূন্যতা পূর্ণ হবার নয়
তবু কি নিদারুন অপেক্ষা।
কথার গুঞ্জন
কথার ডালপালা বানায়
নিজেরা নতুন কথা হয়
হাসে — প্রচন্ড বাজে হাসি
ভেঙ্গে যায় সকল আয়না।।
তবু হাসির পিঠে হাসি গড়ায়
দুনিয়ার সকল খারাপ মানুষ এক হয়
এক সুরে গান গায় - কথা কয়
ভালো মানুষ তাদের ভিড়ে
সিজদায় খুঁজে নিজেদের ভুল।
সিজদায় মানুষ একা থাকে
ঈশ্বরের মুখোমুখি নুয়ে।
সিজদা শেষ অপরসীম প্রশান্তি
লুকায়ে ফেলে দ্রোহ ক্ষুধা ও যন্ত্রণা,
কথা বলা হয়ে উঠেনা
কথার বিপরীতে,
অথচ কথা বলে উঠার
শব্দ করতে না পারার ব্যর্থতায়
কথারা আমাদের আঘাতে ছিন্নবিচ্ছিন্ন করে।
সামনে তাকাই,
ধূ ধূ মরুভূমি
সামনে তাকায়ে মরীচিকায় প্রাণের গান শুনি
প্রতারিত নয়ন ক্লান্ত হয়ে দোষারোপে লীন হয়ে
শেষমেশ আমরা আত্মহত্যার কথা বলি।।
২৭ আগস্ট ২০১৯

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন