আমাদের কথা হওয়ার কথা ছিলো
সিগারেট শেয়ার না করলেও,
আমাদের চা খাওয়ার কথা ছিলোে
আধ খাওয়া চা গিলে না নিলেও,
কথা ছিলো তোমার পায়ের কাছে গড়ে উঠবে মন্দির
আর আমি প্রেমিক হতে পারি বা না পারি
সস্তা পূজারী হব অন্তত।
এমন কথা মানুুষের থাকেই;
মানুষ মূলত উন্নত স্তনের পূজা করে বেড়ালেও
হাতে চাই কুমারী স্তন অথবা কিছুটা সুডৈাল;
এক্সপেক্টেশন রেখোনা
পুরুষ মূলত পার্ভাট;
আর তাই আমার ইচ্ছে ছিল
ব্রণমুখী আমি বিষন্নতায় কাঁপতে কাঁপতে
তোমার কাছে খুঁজে নিব হারানো শৈশব;
অথচ তুমি চলে যাবার পর মনে হলো
আমি কিছুটা পার্ভাট হলে মন্দ হতোনা
এই শহরের কোনো এক ডার্ক রেস্টুরেন্টে
অন্তত আলো খুঁজে পেত প্রেম,
মাঝ দুপুরে কোনো এক গলির রিকশায়
ভীষণ ক্ষুধার্ত হয়া উঠতাম।
এরপর থেকে তোমাকে
আমার ভীষণ বাচ্ছা মনে হয়;
কিছুটা বড়সড় হইলে তোমারে হয়ত আমার প্রেমিকা মনে হতো
অথবা ব্যস্তদুপুরের ক্লান্তি ভ্রম;
অন্তত তোমার পায়ে মন্দির দ্যাখতাম না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন