সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বিদায় লক্ষ্মীছাড়া

রক্তাক্ত আমি'র ভিতর দিয়ে হেঁটে যাও,
ভিতর দিয়ে না পারো ত মাড়িয়ে যাও দু পা'য়,
তা ও যদি না পারো এক দলা থু প্রস্তুত রাখতে পারো;
আমি তোমাদের ভালোবাসি।

আমি থাকিনা ধুঁয়া ও ধোঁয়ার মিলনে
আমি থাকিনা তোমাদের তোমাতে
তবু....
আগ বাড়ায়ে জড়ায়ে ধরি - ভালবাসবার চাই।

আজ যদি আমি আমার ধর্ম ত্যাগ করে বসি
আমি যদি আজ এ বেলায় খুন করে বসি আমারে
আমি যদি আমার খুনির গলায় ব্লেট ধরি;
লিখে দিলাম - তোমরা মুখ ফিরায়ে নিবে।

মেঘেরা সাদা কালো নীল যাই হোক! 'সহোদর'
ঘনঘটায় মিলেমিশে তাদের অক্লান্ত বিচরণ;
তাঁরা নেমে আসে আমাদের ডাকে - আমাদের চোখে।

একদিন
পুরোনো লাঙ্গল কাঁধে তুলে নিয়ে হেঁটে যাব
শতবর্ষী জমিনের শতবর্ষী আইল ধরে
ঘা'ধরা পায়ের ভাজে জোঁকের দিকে তাকায়ে হেসে হেসে
আমি চলে যাব দূর কোনো এক পাড়ায়
নতুন কোনো শস্য চাষের বাহানায়।

লাঙ্গলের ফলায় ধার থাকলে পড়ে!
মেঘ ধোঁয়া কন্যার শরীর বাওয়া যায় ইচ্ছা বৈঠায়,
বল থাকলে ঠেলা যায় মাটির গভীরে কর্ষনার্তে
কে জানি কি সুবাধে কারে জিগাইছিল আজ কি দশমী!
আমিও কাউরে দশমীর কথা জিগায়া হারায়া যাইবো।

মনে করায়ে দিই;
তোমাদের কুমারী বইনের প্রেমে আমি পরতে পরতেও পরিনাই
তোমাদের কাকী চাচী মায়রে আমি সালাম করতে করতেও করিনাই
তোমাদের শরীরে শরীর দিয়া তাকাইতে তাকাইতেও আমি তাকাইনাই;
বন্ধকী চোখ আমার নীতির বিছানায় ঘুমায়ে ছিল কাল অকাল উল্লাসে স্ব'ইচ্ছায়।।

ধর্মের খোলস
নীতির খোলস
সমাজীয় খোলস;
সব ছাইড়া যদি তোমাগো বোনরে বইন কইতে পারি
তেমাগো মায়'রে মা কইতে পারি
তেমাগো শরীরে হেলান দিয়া গন্ধ না শুঁকি;
আমি মইরা যাওয়ার পর পুলিশের গাড়ি আটকায়ো
আমার লাশ ব্যবচ্ছেদ করা আটকায়ো।

আমার কফিনে লিখে দিও 'বিদায় লক্ষ্মীছাড়া''।।
.
২০১৮, জানুয়ারি ০১ - ৭:১০ পম

-
সাইফুর রহমান খান
.
লক্ষ্মীছাড়া - রূদ্র - সূনীল

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুলাইয়ের চে-ময়ী জার্নির এ কেমন পরিণতি!

জুলাইয়ে দল-মত নির্বেশেষে ছাত্র-তরুণদের যে ঐক্য সংঘটিত হয়েছিল, সেই ঐক্য কোন অংক কষে হয়নি। ঐক্য প্রসঙ্গে বদরুদ্দীন উমর বলছিলেন, লড়াই করতে করতে ঐক্য হয়। ফলে— তরুণদের মধ্যে সংগঠিত ঐক্যে চে'র  ' Motherland or Death ’  থেকে কল্পনা চাকমা’র   " Everything that is experimented on the Hills, will be implemented on the plain lands "   প্রাসঙ্গিক হয়ে উঠে। এই প্রাসঙ্গিকতা সহজত ভাবেই বাংলাদেশের শাসকগোষ্ঠীর আগামীদিনের জন্য বিপদজনক। দেশের ছাত্র-তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকে, সহ-নাগরিকদের প্রতি সহমর্মী-সমব্যাথী হয়; জন্মভূমি প্রশ্নে আপোষের বদলে সংগ্রাম, প্রয়োজনে মৃত্যুকে বাছাই করতে দ্বিধা না করে— দেশ থেকে অর্থ পাচার করে বিদেশে বেগম পাড়া, ব্যাংক পাড়া কী ভাবে সম্ভব হবে? ভারত/ আমেরিকার তাবেদারি করে কিভাবে একের পর এক দেশ বিরোধী চুক্তি সম্পাদিত হবে? কিভাবে ক্ষমতায় থাকার শেকড় পোক্ত করতে দেশ বিদেশে যা তা সম্ভব হবে! কিভাবে বাজার সিন্ডিকেট রেখে জনজীবন নাস্তানাবুদ করে ফেলা যাবে! ফলে এই ঐক্য ভেঙ্গে দিতে হবে, এই যুদ্ধংদেহী তরুণদের সমস্ত স্বপ্ন আকাঙ্খা ভেঙ্গেচুরে ফেলতে হবে। তাতেও ঝামেলা আছে। লড়াইয়ের ধর...

শরীফ ওসমান হাদী ও আমার টাইমলাইন

o S d e s p n o r t   7 6 4 l 6 M 3 m e 9   b 8 t m 2 a e a 0 1 9 u : P 5 u 1     3 9 D 5 e h h 1 t f r f 2 c g 1 4 1 m a   · Shared with Only me গতকাল তফসিল ঘোষণার পর ছাত্রলীগ ঢাকায় মশাল মিছিল করেছে। আজ হাদীকে গু/ লি করা হলো। o S d e s p n o r t   7 6 4 l 8 M 3 m e 9   b 8 t m 2 a e a 0 1 9 u : P 5 u 1     3 9 D 5 e h h 1 t f r f 2 c g 1 4 2 m a   · Shared with Only me আপনার আমার লাসের উপর দিয়ে, অনিরাপদ পরিস্থিতি পুঁজি করে সাদিক কায়েমরা অভ্যুত্থান করবে। আলহামদুলিল্লাহ সাইফুর রূদ্র s t r o n S p o d e r g b t a 5 c 4 i h 7 : e 6 1 1 t g 9 6 2 t 7 4 e     h M f 3 P   i m 0 D 0 a 7 7 2 6 7 4 e   4 6 6 m   · Shared with Public হাদীর সুচিকিৎসার ব্যবস্থা এবং গুলি করে হ/ত্যাচেষ্টায় যুক্ত সকলকে চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানাই। e r o p d o S n t s 1 M 5 g e 0 l m i b 0 D 1 5 t 2 5 a e : 0 1 r 6 P 6 a 2 f     c 5   g   6 1 h 6 a g 6 4 a 8 e 9 f t 3   · Shared with Public আমি-আপনি-আমরা... সাইফুর রূদ্র s S o p n t o ...

ইস্তফা

এক দাঁতের ঝামেলায় পরে সমস্ত জীবনীশক্তি, উদ্যম, সাহস ও আত্মবিশ্বাস হারায়া ফেলছি।এরপর থেকে যা করছি, ভবিষ্যতেও যা করব— ঠেকায় পরে করতেছি, ঠেকায় পরে করব। স্বপ্ন নিয়া আমি আর কিছু করতে পারতেছিনা, করার বৃথা উদ্যোগও নিবনা। সোলায়মান সুখনদের দেশে আর শেখ মুজিবের বাংলাদেশে বহু গাল মারা যায়। কুত্তার জীবন যাপন করার চে, ভূতের জীবন আমার মতে উত্তম। মানুষ জীবন একটাই, এটা ঠিক। কিন্তু পৃথিবীতে নাকি ৫শ কোটি মানুষ বসবাস করে। একজন মানুষ জীবনের লোভে প্যারা না নিয়া ভুতের জীবন বাইছা নিলে বেশি ক্ষতি হবেনা। এদেশে কুত্তার জীবন যাপন করবেনা বলে, এত করাপশন, এত চুতিয়াগিরি, এত মাদারসোদি। জীবন চক্রটাই আমার কুত্তার জীবন। এই জীবন চক্ররে আমি চিনতাম না, কারণ বিগত জীবন দৌড়ের উপর ছিলাম। দৌড়াইতে দৌড়াইতে আমি চিল করে গেছি। শেষ প্রেমখানি করে জীবনের স্বাদ পাইয়া নিজের জীবনের দিকে তাকায়ে দেখি দাঁত ক্ষয় হয়ে যাওয়ার মতন জীবনও ক্ষয়প্রাপ্ত। এই জীবনে অনুপযুক্ততাই শেষ কথা। গাল মেরে লাভ নাই। এইটা বিষন্নতা না। ডিফ্রেশন না। এটা হেরে যাওয়া। আমার কারো কাছে মাপ চাওয়ার নাই। একজনের কাছে আছে, সেই একজনের কাছে মাপ চাওয়াটা হবে ঔদ্ধত্যতা। কি জানি বলত...