সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

তীর্ণ — কে

১.
জানো ত্ তীর্ণ
এই যে শহর তুমি রোজ আপোষ করো
এ শহরে তুমি ভাড়াটিয়া—তাও উৎপাদনীয় নও,
যে বিদ্যাপীঠ তুমি রোজ নিজেরে ছাপাও
এই বিদ্যাপীঠো তোমায় ঠিকই্ তাড়ায়ে দিবে,
স্বল্পক্ষয়ী এ জীবন এমনকি যৌবনও!
এসো 'এ' ধরায় রয়ে যাবে চিরকাল সকল সৌন্দর্য,
লুপে নিয়ে সুযোগটুকু টিকে থাকো।

জানো ত্ তীর্ণ
লুটপাটে ভেসে যাচ্ছে সমস্ত শহর
নাগরিক এ লুটপাটে তুমিও দখল হয়ে যাবে
তাও আবার ভাড়াটে মাস্তানে।

তীর্ণ
এখন — যুদ্ধো মানেই জীবন
টিকে থাকার যুদ্ধে আপোষ করে
হয়ে যেতে হয় শয়তানের বর খেলাপ।

যুদ্ধ যেহেতু করতেই হয় — লুপে নাও সুযোগ।।
(২৭ জুন/২০১৯)

২.
তীর্ণ
তোমারে আমি মেঘ হতে বলি কেন জানো!
দ্যাখো — মেঘ হওয়া সহজ কিছু নয়,
সমস্ত হওয়া অথবা পসেসিভনেসের ভয়াল দিক হইল
আমরা নিজেদের মেরে ফেলা একে অন্যে!
অথচ মেঘ হলে ছুঁয়ে থাকা যায়,
ছুঁয়ে থাকাই ভালোবাসা জেনে রাখো,
যদি কখনো তোমার আমার সত্যিই দেখা বা দ্যাখা হয়ে যায়
অথবা দ্যাখতেই হয়
প্লিজ গ্লাসের আড়ালে একটুকুন মেঘ রেখো
যেন থমকে যাই
যেন উঠে দাঁড়ায়ে চোখ মুখ ধুয়ে আসতে হয়
গায়ে জ্বরেরধাক্কায়,
ভালোবাসতে হলে ছুঁয়ে থাকার মতোন আটকে থাকতেও হয়
আটকে থাকতে ধাক্কার প্রয়োজন হয়
তীব্র কোনো ধাক্কা,
যেন প্রতারিত হয়েও থেমে যেতে হয়
আঁকড়ে ধরার আকুতি নিয়ে চেয়ে থাকতে হয় ঐ মেঘেই,
যেন প্রতারণা করার প্রস্তুতি নেয়ার আগেই ভেঙ্গে যাই
নতজানু হয়ে শুধু প্রেম ই চাইতে হয়।
(২৯জুন/২০১৯)



৩.
তীর্ণ,
ধরো তোমারে রাত সাড়ে চারটায় 
ঘুম ভাঙ্গিয়ে বললাম - ভালোবাসি
অথবা মনে পরছে তোমারে
কথা বলো একটু
কিংবা গান শুনাও,
তোমারে কি বলতে হবে - প্লিজ!
নাকি ঘুমন্ত তুমি গান ধরবে
“ঘরভর্তি চান্দের আলো ধরতে গেলে নাই।”

থাক; তীর্ণ — ঘুমাও তুমি্
এমন ইনফর্মাল ভালোবাসা মন চাইলেও দিওনা
আমারে হেঁটে যেতে হবে বাকিটা পথ
স্ববিরোধীতায় 
অন্ধকার আর বিষন্নতায়।

মেঘ হয়ে রয়ে যেও তীর্ণ
ধরা দিওনা
সকল আকাশ রাঙ্গিয়ে গেলে
নেশাতুর হবে কারা!!
লাল চোখ কচলায়ে আরো লাল করে 
মহাকাল পাড়ি দিয়ে
এ পৃথিবীরে একা একা ভালোবাসার কথা
কবিতা গল্প অথবা কোনো এক গান 
কে শুনাবে?

অন্ধকারে রয়ে যাও তীর্ণ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুলাইয়ের চে-ময়ী জার্নির এ কেমন পরিণতি!

জুলাইয়ে দল-মত নির্বেশেষে ছাত্র-তরুণদের যে ঐক্য সংঘটিত হয়েছিল, সেই ঐক্য কোন অংক কষে হয়নি। ঐক্য প্রসঙ্গে বদরুদ্দীন উমর বলছিলেন, লড়াই করতে করতে ঐক্য হয়। ফলে— তরুণদের মধ্যে সংগঠিত ঐক্যে চে'র  ' Motherland or Death ’  থেকে কল্পনা চাকমা’র   " Everything that is experimented on the Hills, will be implemented on the plain lands "   প্রাসঙ্গিক হয়ে উঠে। এই প্রাসঙ্গিকতা সহজত ভাবেই বাংলাদেশের শাসকগোষ্ঠীর আগামীদিনের জন্য বিপদজনক। দেশের ছাত্র-তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকে, সহ-নাগরিকদের প্রতি সহমর্মী-সমব্যাথী হয়; জন্মভূমি প্রশ্নে আপোষের বদলে সংগ্রাম, প্রয়োজনে মৃত্যুকে বাছাই করতে দ্বিধা না করে— দেশ থেকে অর্থ পাচার করে বিদেশে বেগম পাড়া, ব্যাংক পাড়া কী ভাবে সম্ভব হবে? ভারত/ আমেরিকার তাবেদারি করে কিভাবে একের পর এক দেশ বিরোধী চুক্তি সম্পাদিত হবে? কিভাবে ক্ষমতায় থাকার শেকড় পোক্ত করতে দেশ বিদেশে যা তা সম্ভব হবে! কিভাবে বাজার সিন্ডিকেট রেখে জনজীবন নাস্তানাবুদ করে ফেলা যাবে! ফলে এই ঐক্য ভেঙ্গে দিতে হবে, এই যুদ্ধংদেহী তরুণদের সমস্ত স্বপ্ন আকাঙ্খা ভেঙ্গেচুরে ফেলতে হবে। তাতেও ঝামেলা আছে। লড়াইয়ের ধর...

এনে দিবো অপার স্বাধীনতা

অনেক প্রতিশ্রুতি পাওয়া জীবনে রয়েছে বেখাপ্পা ছেনাল ছাগলের ভীষণ যন্ত্রণা, ছাগলে খাওয়া গাছের আগা নাকি আর বাড়েনা! প্রতিশ্রুতিগুলাও তাই ছাগলের মুখেই শেষ, আমি তাই আর বিশ্বাস করিনা আমি তাই আর কতৃপক্ষে বিচার চাইনা আমি তাই আর ঘুমাতে পারিনা। গত সব শব প্রতিশ্রুতির ভঙ্গুরতা আমাকে ঘুমাতে দেয়নি! এই ভেবোনা; আমার বরং ঘুম হয়নি একটা পথের খোঁজে। একটা পথ খুঁজছি আমি, যে পথে হেঁটে গেলে কবিতার কিতাব হাতে চোখে লাল রঙের চশমায় পায়ে গত বর্ষায় টিকে যাওয়া আধছেঁড়া স্যান্ডেলে মৌন কোনো মিছিল সমেত, অথবা কবিতার গুঞ্জন কন্ঠে... আমি তুমি আমরা সবাই! খুঁজে পাবো স্বস্তি খুঁজে পাবো রাত ঘুম ফিরে পাবো দুপুরের ভাত ঘুম আর অপার স্বাধীনতা। মোরগডাকা ভোর শুনতে পাবো আবারো আরো একবার এই নগরীর প্রত্যেকটা স্বার্থপর দেয়াল খসে গিয়ে!! সেইরকম একটি পথের খোঁজে আমি ঘুমাতে পারিনি। আমার লাল চউখে ভয় পেয়োনা প্রিয়তমা এই চউখ তোমাকে এনে দিতে চায় অপার স্বাধীনতা ফিরিয়ে দিতে চায় কথা বলার মত প্রকাশের অধিকার; দ্যাখো একদিন তোমারে মাঝ রাতের ঘুমে রেখে নির্ঘুম আমি — হেঁটে হেঁটে চলে যাবো বহুদূর তারপর সমস্ত হাঁটা পথ শেষে বিজয়ী আমি তোমাকে শুনাতে গল্পকথা আবার ফিরে...

শরীফ ওসমান হাদী ও আমার টাইমলাইন

o S d e s p n o r t   7 6 4 l 6 M 3 m e 9   b 8 t m 2 a e a 0 1 9 u : P 5 u 1     3 9 D 5 e h h 1 t f r f 2 c g 1 4 1 m a   · Shared with Only me গতকাল তফসিল ঘোষণার পর ছাত্রলীগ ঢাকায় মশাল মিছিল করেছে। আজ হাদীকে গু/ লি করা হলো। o S d e s p n o r t   7 6 4 l 8 M 3 m e 9   b 8 t m 2 a e a 0 1 9 u : P 5 u 1     3 9 D 5 e h h 1 t f r f 2 c g 1 4 2 m a   · Shared with Only me আপনার আমার লাসের উপর দিয়ে, অনিরাপদ পরিস্থিতি পুঁজি করে সাদিক কায়েমরা অভ্যুত্থান করবে। আলহামদুলিল্লাহ সাইফুর রূদ্র s t r o n S p o d e r g b t a 5 c 4 i h 7 : e 6 1 1 t g 9 6 2 t 7 4 e     h M f 3 P   i m 0 D 0 a 7 7 2 6 7 4 e   4 6 6 m   · Shared with Public হাদীর সুচিকিৎসার ব্যবস্থা এবং গুলি করে হ/ত্যাচেষ্টায় যুক্ত সকলকে চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানাই। e r o p d o S n t s 1 M 5 g e 0 l m i b 0 D 1 5 t 2 5 a e : 0 1 r 6 P 6 a 2 f     c 5   g   6 1 h 6 a g 6 4 a 8 e 9 f t 3   · Shared with Public আমি-আপনি-আমরা... সাইফুর রূদ্র s S o p n t o ...