কথা বলছি দ্যাখো ঘুরছি হাতে হাতে চোখে চোখে এক গভীর চুম্বন বাদ দিয়ে মুখোমুখি আমরা দুজন অদৃশ্য সত্ত্বা! তবু - কথা বলছি দ্যাখো। কথা বলতে বলতে জেনে যাবো সবাই একদিন সত্য'টা অত সুন্দরী নয়, সত্য বলতে যে অস্তিত্ব! কাজল মাখেনা সে সাদা পাউডারে ঢাকেনা ব্রণ দাগ, সত্য আজন্ম এক পিপাসীনি বারবার সত্য উচ্চারণে সে ছাড়ায়ে নিজেরে পতাকায় পতাকায় তারকা আঁকে শব্দে শব্দে। কথা বলছি দ্যাখো ধুলো পথ মাড়াচ্ছি হাতে হাতে চোখে চোখে তবু কেউ জানবেনা আমরা আমাদর'ই কেউ নই।। . গোলপাহাড়, চট্টগ্রাম ৫:২৭ পম ৩/৩/১৮
কবি - রাজনৈতিক কর্মী ও শিক্ষানবিশ আইনজীবী