৫ আগস্ট, ২০২৪ ইং তারিখে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে উচ্ছ্বাসে ফেটে পরে সারাদেশের ছাত্র-জনতা। সেদিন চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে পৌঁছে দেখি, মিষ্টি-জিলাপি সহ যে যার মতন মিষ্টিমুখ করাচ্ছে। বলাবাহুল্য আমরা যারা দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী রেজিম সম্পর্কে ধারণা রাখি, তাঁরা সকলে জানতাম এ বিজয় প্রাথমিক বিজয়। আগামীর প্রতিটি মূহুর্ত সতর্ক পদক্ষেপ এবং সম্ভ্যাব্য সকল অস্থিতিশীলতা ঠেকিয়ে ফ্যাসিস্ট রেজিম পরিবর্তনের মধ্য দিয়ে জনগণ এর রাষ্ট্র-সংবিধান ও সরকার প্রতিষ্ঠা করার লড়াই শুরু হল মাত্র! একইসাথে শেখ হাসিনার পালিয়ে যাওয়া কিংবা পদত্যাগের পর থেকেই জনগণ বিচ্ছিন্ন হতে শুরু করবে। বলাবাহুল্য, নিউমার্কেট মোড়ের বিজয়ী অবস্থান সমাপ্তি ঘোষণা করাে প্রায় ২২ দিন পর নিজ বাসায় ফিরে সে রাতেও ঘুমাতে পারিনি। নানা গুজব মোকাবিলা করতে হয়েছে। পরদিন থেকে মন্দির পাহাড়া, ট্রাফিক নিয়ন্ত্রণ ইত্যাদি সমন্বয় করতে না করতে উপস্থিত হলো স্মরণকালের অন্যতম বন্যা। ফলে রাষ্ট্র সংস্কার, পরিবর্তন সংক্রান্ত আলাপ আলোচনাও অনেকখানি স্থবির হয়ে পরল। এমনকি আবেদনও হারিয়ে বৈষম্য দূরীকরণের থেকে অনেক ভিন্ন বিষয় গুরুত্...
কবি - রাজনৈতিক কর্মী ও শিক্ষানবিশ আইনজীবী